মাহাদী আমিন
এ বছর এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের তালিকা করার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পিএম
অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য এক বছর অপেক্ষা না করে, তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়া যায় কি না, তা নিয়ে ভাবছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে ‘চ্যালেঞ্জ শিক্ষার্থী সম্মেলনে’ তিনি এ কথা জানান।
মাহাদী আমিন বলেন, এসএসসির ফলাফলই জীবনের সফলতা বা ব্যর্থতা নয়। এ বছর এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের তালিকা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী কাউকে ট্রেনিং, কাউকে ব্যবসার জন্য ঋণ, কাউকে তৃতীয় ভাষায় দক্ষ করে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, কেউ লেখাপড়া চালিয়ে যেতে চাইলে সেই সুযোগও থাকবে।
/এসআইএন