যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০১:৫০ পিএম
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত করা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও শুরুর ঠিক আগমুহূর্তে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
এতে ক্ষুব্ধ হয়ে রাজধানীর মতিঝিল, মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। একপর্যায়ে মতিঝিল যুব উন্নয়ন অধিদফতরের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সম্ভাব্য প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নের আংশিক মিল পাওয়ার কথা জানিয়েছে অধিদফতর। ২৪২টি পদের বিপরীতে রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।
/এসআইএন