×
Logo

জাতীয়

বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ, দালাল চক্রের ১২ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ পিএম

বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ, দালাল চক্রের ১২ জন গ্রেফতার

বিভিন্ন দেশে লোভনীয় চাকরি এবং ওয়ার্কিং ভিসার প্রলোভনের সাথে যুক্ত দালাল চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর টেকনিক্যালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল থেকেই বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আশপাশে মোবাইল কোর্ট পরিচালনা করে এসআরবি। এ সময় জাল ভিসার মাধ্যমে বিভিন্ন দেশে পাঠানোর সাথে সম্পৃক্ত ২০ জনকে আটক করে তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে বিভিন্ন মেয়াদে জেল দেয়া হয়।

তিনি আরও জানান, ৫ জনকে জরিমানা এবং তুলনামূলক অপরাধ কম থাকায় ৮ জনকে ক্ষমা করে দেওয়া হয়।

এই প্রতারক চক্র নির্মূলে সারাদেশে এসআরবির অভিযান অব্যাহত থাকবে বলে এসআরবির পক্ষ থেকে জানানো হয়।

/এএম 

Logo