×
Logo

জাতীয়

ডিএনসিসি প্রশাসক

দখলমুক্ত ফুটপাত ও অটোরিকশা নিয়ন্ত্রণের উদ্যোগ ঘিরে জামায়াত ষড়যন্ত্র করছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩৫ এএম

দখলমুক্ত ফুটপাত ও অটোরিকশা নিয়ন্ত্রণের উদ্যোগ ঘিরে জামায়াত ষড়যন্ত্র করছে

ফুটপাত দখলমুক্ত করা এবং অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করার উদ্যোগকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাই গ্রাফিতি রিমেক কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ অভিযোগ করেন।

দেশের যারাই গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করেছেন, তাদের অবদান গ্রাফিতিতে থাকবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

মিরপুরবাসীর সহযোগিতায় ফুটপাত হকারমুক্ত করার কথা উল্লেখ করে শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাতগুলোতে সংস্কারের কাজ চলছে। পর্যায়ক্রমে ঢাকা শহরের প্রতিটি ফুটপাত দখলমুক্ত করা হবে। ফুটপাতকে হাঁটাচলার উপযোগী করা হবে।

যদি আবারও ফুটপাত দখলের চেষ্টা হয়, তাহলে নগরবাসীকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে বলে জানান তিনি।

/এমএন

Logo