×
Logo

জাতীয়

সেই মাহদীকে এয়ারপোর্টে আটকে দিল আইনশৃঙ্খলা বাহিনী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৩ এএম

সেই মাহদীকে এয়ারপোর্টে আটকে দিল আইনশৃঙ্খলা বাহিনী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে জ্যামাইকা যাওয়ার কথা ছিল তার। ফ্লাইটটি রাত ৯. ৩৫ মিনিটে নির্ধারিত ছিল কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। 

দেশের বাইরে যেতে পুলিশের পক্ষ থেকে তাকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরে বিমানবন্দর এলাকা থেকে চলে যান মাহদী। উল্লেখ্য, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় ওসির সাথে বাদানুবাদে পুলিশ মেরেছি, থানা জ্বালিয়েছি বলে হুমকি দিয়ে ভাইরাল হন মাহদী।   

/এসআর 

Logo