এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সই বিমানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:১১ পিএম
ফ্রান্সভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন করে ১০টি উড়োজাহাজ ক্রয়ের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর হোটেল রেডিসনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, শুধু বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা বাড়ালেই চলবে না, আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সেবার মান ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে।
পাশাপাশি, ২০৩০ সালের মধ্যে চুক্তি অনুযায়ী অন্তত একটি উড়োজাহাজ দ্রুত সরবরাহ করার জন্য এয়ারবাস কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ জানান মন্ত্রী।
উল্লেখ্য, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছিল। এবার এয়ারবাসের সঙ্গে নতুন করে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হওয়ায় ভবিষ্যতে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে মোট ৩৫টি নতুন বিমান যুক্ত হতে যাচ্ছে।
/এনএ