×
Logo

জাতীয়

রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পিএম

রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

ঢাকা ও আশপাশের এলাকায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়– রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাতের মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ আংশিক মেঘলা অথবা অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৫ শতাংশ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

/এএম 

Logo