×
Logo

জাতীয়

হাইকোর্টের রায় স্থগিত

একই পরিবারের একাধিক ব্যক্তির ডিলারশিপ নেওয়ার সুযোগ বন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পিএম

একই পরিবারের একাধিক ব্যক্তির ডিলারশিপ নেওয়ার সুযোগ বন্ধ

একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না, সরকারের এই নীতিমালা বহাল রেখেছেন চেম্বার আদালত। বুধবার (৭ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

এর ফলে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ অনুযায়ী সরকারের সার বিতরণ করতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

সারের কৃত্রিম সংকট নিরসন, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও পারিবারিক একচেটিয়া প্রভাব বন্ধ করতেই সরকার গত ২৭ আগস্ট নতুন এই নীতিমালা' প্রণয়ন করে। এই নীতিমালা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সার ডিলাররা। পরে নীতিমালার ওপর স্থিতাবস্থা জারি করেছিলেন হাইকোর্ট। এই আদেশ চ্যালেঞ্জ করে চেম্বার আদালতে যান রাষ্ট্রপক্ষ।

/এমএন

Logo