×
Logo

জাতীয়

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা

অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১ নভেম্বর ধার্য

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩২ পিএম

অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১ নভেম্বর ধার্য

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়ে ১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) সকালে এই মামলায় হাসানুল হক ইনু, দীপু মণি, শাহরিয়ার কবিরসহ গ্রেফতার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

এর আগে, গত ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা আমলে নেয় ট্রাইব্যুনাল। শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। তদন্তে মোট ৬১ জন নিহতের তথ্য পাওয়া যায়। শেখ হাসিনাসহ ৩০ জন পলাতক রয়েছেন। 

অভিযোগ গঠন হলে, এরপর সাক্ষ্যগ্রহণসহ বিচারিক কার্যক্রম শুরু হবে। 

এদিকে, কুষ্টিয়ায় ৬ হত্যাসহ মানবতাবিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আসামীপক্ষ যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য রয়েছে আজ।

/এএন

Logo