×
Logo

জাতীয়

ঢামেকে মরদেহ উদ্ধার: নিহত নারী বারডেমের স্টাফ নার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম

ঢামেকে মরদেহ উদ্ধার: নিহত নারী বারডেমের স্টাফ নার্স

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া ঝুলন্ত নারীর পরিচয় পাওয়া গেছে। নিহত নারীর নাম তন্ময়ী মন্ডল। তিনি রাজধানীর শাহবাগে অবস্থিত বারডেম হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। প্রায় এক মাস আগে তিনি সেখানে যোগ দেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারী তার এক বান্ধবীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে একটি মোবাইলফোনের একটি সিম সংগ্রহ করেছিলেন। এ বিষয়সহ ঘটনার পেছনের সম্ভাব্য বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাটি হত্যাকাণ্ড কিনা– এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ঘটনার পেছনে কোনো রহস্য থাকতে পারে। আমরা সব বিষয় গুরুত্বের সাথে তদন্ত করছি এবং প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চালাচ্ছি।

উল্লেখ্য, সোমবার সকাল ১০টার দিকে ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি নারী বাথরুমের একটি কক্ষ থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এর কয়েক ঘণ্টা আগে হাসপাতালের প্রশাসনিক ব্লকের কনফারেন্স রুমের সামনে রক্তাক্ত ছুরি ও রক্তের দাগও পাওয়া যায়।

/এএম

Logo