প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির সংলাপ চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে সংলাপ চলমান রয়েছে। দিনক্ষণ নির্ধারণ হলে তা জানাবে ঢাকা, এ কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এদিকে, আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু সম্মেলনে অংশ নিতে দেশটিতে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই কথাও বললেন হুমায়ুন কবির।
এছাড়া, ভারতের সাথে গঙ্গা পানি বন্টন চুক্তি চলতি বছরে শেষ হতে যাচ্ছে। তা নিয়েও কথা বলেন তিনি। জানান, দেশের স্বার্থ বিবেচনা করেই গঙ্গা চুক্তি নবায়ন হবে।
/এমএন