ভোক্তার অভিযানে মিললো মজুত করা এলপিজি সিলিন্ডার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম
অবৈধভাবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার মজুদ করায় রাজধানীর তেজগাঁওয়ের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার 'মায়ের দোয়া' নামের ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। বাইরে প্রতিষ্ঠানের সাইনবোর্ড না থাকলেও ভেতরে গিয়ে কয়েকশ' সিলিন্ডারের দেখা মেলে। যদিও সিলিন্ডারের অধিকাংশই খালি।
ভোক্তা অধিকারের কর্মকর্তাদের দাবি, বেশি দামে বিক্রির উদ্দেশ্যেই প্রতিষ্ঠানটি সিলিন্ডার মজুদ করে আসছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা; লাইসেন্স ও মূল্যতালিকা দেখাতে না পারার অভিযোগ করেন তিনি।
তবে দোকানির দাবি, রোববার রাতে গ্যাসভর্তি কয়েকটি সিলিন্ডার আনা হয়েছে। যদিও দাবির পক্ষে নথিপত্র দেখাতে পারেননি তিনি।
প্রতিষ্ঠানটিকে সতর্ক করে মজুদদারীর দায়ে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
/এএম