×
Logo

জাতীয়

নিউগিনিতে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীর জামিন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৩ পিএম

নিউগিনিতে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীর জামিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেফতারের পাঁচদিনের মাথায় জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী। এই ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও ভাঙচুরের শিকার হয়। যা দেশজুড়ে আলোচনায় আসে।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন আদালতের বিচারক আমিনুল ইসলাম জুনায়েদ শর্তসাপেক্ষে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দেন।

এই ঘটনায় দায়ের করা মামলায় গত বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে নিউগিনি আবাসন প্রকল্প এবং আশপাশের স্থাপনায় অস্ত্রধারীদের হামলার ঘটনা ঘটে। পরে নিউগিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া মামলা করেন। সেখানে গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ১৫০ থেকে ২০০ জনকে।

/এমএন

Logo