×
Logo

জাতীয়

ঢামেকের বাথরুমে অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পিএম

ঢামেকের বাথরুমে অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুম থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। 

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি নারী বাথরুমের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর কয়েক ঘণ্টা আগে হাসপাতালের প্রশাসনিক ব্লকের কনফারেন্স রুমের সামনে রক্তাক্ত ছুরি ও রক্তের দাগ পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন আলামত সংগ্রহ করে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।  

ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ক্রাইমসিন ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরাও রয়েছেন। তবে, প্রায় ২৮ বছর বয়সী ওই নারী আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে তা এখনও নিশ্চিত নয়। 

/এএন

Logo