×
Logo

জাতীয়

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পিএম

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

ফের বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডার ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দাম নির্ধারণ করে।

এতদিন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি মূল্য ছিল ১ হাজার ৫৮৫ টাকা। যদিও তা বাজারে খুচরা পর্যায়ে ২ হাজারের কাছাকাছি দরে বিক্রি হয়েছে।

এর আগে, সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

এদিকেম লিটারে ১১ টাকা বাড়ানো হয়েছে গাড়িতে ব্যবহৃত এলপি গ্যাসের দামও। প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা।

/এমএইচআর

Logo