ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শ্রমজীবীদের সাথে সংবিধান সংশোধনের বিশেষ কমিটির বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পিএম
জুলাইয়ে অভ্যুত্থানে অংশ নেওয়া শ্রমজীবী মানুষ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বৈঠক করেছে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠন করা জাতীয় সংসদের বিশেষ কমিটি।
রোববার (৪ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত হয় এ বৈঠক।
এতে বিদ্যমান সংবিধান পর্যালোচনা, জুলাই সনদে থাকা সংবিধান সম্পর্কিত প্রস্তাব, বিএনপির দলীয় নির্বাচনী ইশতেহারে সংবিধান সংশোধন সংক্রান্ত যেসব দফা ছিল সেগুলো পর্যালোচনা করার পাশাপাশি অংশীজনদের মতামত নেয়া হয়। তারই অংশ হিসেবে আজ শ্রমজীবী প্রতিনিধি ও ক্ষুদ্রক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে বৈঠক করেসংবিধান সংশোধন কমিটি।
মূলত, সংবিধান সংশোধনের লক্ষ্যে ধারাবাহিক বৈঠক শেষ হলে সংবিধানের কোথায় কোথায় কী কী পরিবর্তন আনা প্রয়োজন, সে সুপারিশ করবে বিশেষ এ কমিটি।
গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করে জাতীয় সংসদ।
/এমএইচআর