×
Logo

জাতীয়

রাজধানীতে এসআরবির পৃথক অভিযানে সংঘবদ্ধ অপরাধচক্রের ৭ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম

রাজধানীতে এসআরবির পৃথক অভিযানে সংঘবদ্ধ অপরাধচক্রের ৭ সদস্য গ্রেফতার

রাজধানীতে পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিনসহ সংঘবদ্ধ অপরাধচক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর কাওরানবাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান— গেলো কয়েকদিনে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ আলামিন ওরফে পিচ্চি আলামিন, ওমর ফারুকসহ তাদের ৫ সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, ১৪ রাউন্ড গুলি ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এছাড়া, কেরানীগঞ্জ মডেল থানার লাবনী পয়েন্ট এলাকার একটি বাসা থেকে বিক্রির জন্য মজুত রাখা ২১৩টি অবৈধ সুইচ গিয়ার চাকুসহ এস এম রবীনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, রাজধানীর মোহাম্মদপুর সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দোতলার খোলা জায়গা থেকে প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরির ঘটনায় অভিযুক্ত একজনকেও গ্রেফতার করা হয়েছে।

/এমএইচআর

Logo