×
Logo

জাতীয়

অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম

অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছন।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ দেশের বিভিন্ন সংগঠন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। উপাচার্য তাঁর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

/এসআর 

Logo