×
Logo

জাতীয়

৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরে পোশাক কারখানার আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পিএম

৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরে পোশাক কারখানার আগুন

গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় একটি পোশাক কারখানার ভবনে আগুন লেগেছে। এতে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসের সাততলা ভবনে আগুন লাগে।

স্থানীয়রা জানান, দুপুরে কারখানায় কাজ করার সময় ভবনের তৃতীয় তলার একটি গুদাম থেকে হঠাৎ ধোঁয়া দেখতে পান শ্রমিকরা। এ সময় আতঙ্কিত হয়ে অনেকে ছাদে উঠে যান। আবার কেউ কেউ হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন।

খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও সাতটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি কারখানার ছাদে আটকে পড়া ৬৯ জন শ্রমিককে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

/এসআইএন


Logo