×
Logo

জাতীয়

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে অভিযান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পিএম

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে অভিযান

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের ফুয়াং ক্লাব ও বারে যৌথ অভিযান চলছে। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত এই ক্লাবটিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর অভিযান চালাচ্ছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে সেখানে অভিযান শুরু হয়।

জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগে ২০১৯ সালেও ক্লাবটিতে অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। আজ আবারও ক্লাবটিতে অভিযান হচ্ছে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত মদ ও বিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ অভিযান চালিয়ে সফটওয়্যার জালিয়াতি এবং বিপুল পরিমাণ পণ্যের চালানে অনিয়ম শনাক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির চারটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। টস বন্ডের মালিকও সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলাম।

/এমএন

Logo