×
Logo

জাতীয়

রাড্ডায় ভাঙচুর: সাবেক ছাত্রদল নেতা মিশু গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম

রাড্ডায় ভাঙচুর: সাবেক ছাত্রদল নেতা মিশু গ্রেফতার

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন মিশুকে (৩৬) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তিনি বর্তমানে জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা জেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই ঘটনায় এখন পর্যন্ত মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। শনিবার (৩ অক্টোবর) এক বার্তায় এসব তথ্য জানিয়েছে ডিবি।

গত ২৫ সেপ্টেম্বর রাতে এই স্বাস্থ্যসেবাকেন্দ্রে দুই শতাধিক ব্যক্তি হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরবর্তীকালে এক্সকাভেটর দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির একাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনার পর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠলে শাহ আলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়। সেই সাথে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্তির পাশাপাশি যুবদল ও ছাত্রদলের স্থানীয় কমিটিও ভেঙে দেওয়া হয়। পাশাপাশি কয়েকজন নেতাকর্মীকে বহিস্কার করা হয়।

রাড্ডাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগে প্রধানমন্ত্রী নির্দেশ দিলে গত বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন।

/এমএন

Logo