×
Logo

জাতীয়

এখনই এক দফা দেওয়ার সময় আসেনি: ডিএসসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৫ এএম

এখনই এক দফা দেওয়ার সময় আসেনি: ডিএসসিসি প্রশাসক

দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে উল্লেখ করে এই গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে সরকারকে সময় ও সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদল আয়োজিত ‘ক্লিনিং ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিরোধী দলের উদ্দেশে আব্দুস সালাম বলেন, এখনই এক দফা দেওয়ার মতো সময় আসেনি। দীর্ঘ ১৭ বছর পর হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, এই গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখতে সরকারকে সময় ও সুযোগ দিতে হবে।

এ সময় সরকারের কাজে সহযোগিতা করার জন্যও বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ২০০টি ময়লার ঝুড়ি উপহার দেন সিটি করপোরেশনের প্রশাসক।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় অনুমোদন ছাড়া যত্রতত্র হকার না বসানোর বিষয়ে প্রয়োজনীয় ভূমিকা রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান আব্দুস সালাম। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ছাত্রদল ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

/এনএ 

Logo