×
Logo

জাতীয়

দেশে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৬ এএম

দেশে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান

অবশেষে দেশে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান। ঢাকায় পৌঁছার পর এই জ্বালানি আগামীকাল শনিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ ব্যবস্থায় তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।

এই বিদ্যুৎকেন্দ্রের সেফটি ভাল্ব ত্রুটিমুক্ত করা হয়েছে, সেটি এখন কাজ করছে। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে শিগগিরই বিদ্যুৎ উৎপাদনে যাওয়া যাবেও আশা ব্যক্ত করেন ফকির মাহবুব আনাম।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার এই জ্বালানি দেশে আসার কথা ছিল। রাশিয়া ও বাংলাদেশ এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করলেও পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত ফ্লাইট বাতিল করতে হয়। 


Logo