×
Logo

জাতীয়

বাংলামোটরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বহিষ্কৃত যুবদল নেতাসহ ৪ জন রিমান্ডে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৩০ পিএম

বাংলামোটরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বহিষ্কৃত যুবদল নেতাসহ ৪ জন রিমান্ডে

রাজধানীর বাংলামোটরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহমেদ সাইমনসহ চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে মামলার প্রধান আসামি সাইমনকে চার দিন এবং বাকি তিনজনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা। তিনি জানান, আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে, আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গতকাল সন্ধ্যায় নিউ ইস্কাটন এলাকায় একটি বাসার সামনে বাদী মো. সোহানের পথরোধ করেন আসামিরা। এ সময় প্রধান আসামি ফেরদৌস আহমেদ সাইমন তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে তাকে মারধরও করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

/এসআইএন

Logo