বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পিএম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২ অক্টোবর) লন্ডনের সেন্ট বার্থ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, গতকাল হোটেলে থাকা অবস্থায় মাথা ঘুরে পড়ে যান তৌফিক ইমরোজ খালিদী। পরে হোটেল কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
/এসআইএন