×
Logo

জাতীয়

৩ মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করা হবে: চিফ হুইপ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৫:১১ পিএম

৩ মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করা হবে: চিফ হুইপ

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, অপরাধ দমনে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ। আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং নির্মূলে দৃষ্টান্ত তৈরি করা হবে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি আহমেদ মিষ্টির পদত্যাগের প্রসঙ্গ টেনে নূরুল ইসলাম মনি বলেন, ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে বিএনপি। সেই সাথে সন্ত্রাসী মানসিকতার ব্যক্তিদের চিহ্নিত করে বিএনপি থেকে ছেঁটে ফেলার কঠোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকার দলীয় এ চিফ হুইপ জানান, জুলাই আন্দোলনের পর অশ্লীল বাক্য ব্যবহারের চর্চা বেড়েছে। এ ধরনের কর্মকাণ্ডে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে সরকার দেশের উন্নয়নে কাজ করছে, যার সুফল মানুষ পাবে বলে মন্তব্য করেন তিনি।

/এমএন

Logo