পাকিস্তানের আকাশসীমা জটিলতা কাটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী বিশেষ কার্গো ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা নাগাদ কার্গোটি ঢাকায় পৌঁছাবে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
ঢাকায় পৌঁছার পর এই জ্বালানি আগামীকাল শনিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ ব্যবস্থায় তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।
এই বিদ্যুৎকেন্দ্রের সেফটি ভাল্ব ত্রুটিমুক্ত করা হয়েছে, সেটি এখন কাজ করছে। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে শিগগিরই বিদ্যুৎ উৎপাদনে যাওয়া যাবেও আশা ব্যক্ত করেন ফকির মাহবুব আনাম।
গতকাল বৃহস্পতিবার এই জ্বালানি দেশে আসার কথা ছিল। রাশিয়া ও বাংলাদেশ এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করলেও পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত ফ্লাইট বাতিল করতে হয়।
/এমএন