ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সন্ধ্যা ৭ টার মধ্যে অস্থায়ীভাবে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, গত ছয় ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ট্রেস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে। আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে।
/এসআইএন