×
Logo

জাতীয়

নিউগিনি প্রপার্টিজে ভাঙচুর-লুটপাট: মিজানুরসহ তিনজন রিমান্ডে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম

নিউগিনি প্রপার্টিজে ভাঙচুর-লুটপাট: মিজানুরসহ তিনজন রিমান্ডে

নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে অবৈধভাবে প্রবেশ করে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেফতার মো. মিজানুর রহমানসহ তিনজনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তদন্ত কর্মকর্তার শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।

রিমান্ডে যাওয়া অপর দুই আসামি হলেন—শাহরিয়ার মাহমুদ ও মো. শাহ আলম ওরফে অনিক। এর আগে গত ২৯ সেপ্টেম্বর মিজানুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছিল। মিজানুর কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা।

এদিন আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক হোসেন ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

তিনি আদালতকে জানান, নিউগিনি প্রপার্টিজকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে ব্যক্তিগত বিরোধ ছিল। ওই আবাসন প্রকল্পে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি স্টুডিও ছিল। পারিবারিক বিরোধের জেরে ওই স্টুডিওতে ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালানো হয় বলে আদালতে উল্লেখ করেন তিনি।

/এসআইএন

Logo