×
Logo

জাতীয়

অ্যাথলেট স্নিগ্ধকে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তারা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ পিএম

অ্যাথলেট স্নিগ্ধকে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তারা

হাফপ্যান্টকে ‘অশালীন’ বলে অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেন স্নিগ্ধকে মেট্রোস্টেশনে পুলিশের হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়ে প্রতিবাদ জানিয়েছেন কয়েকজন তরুণ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাতটার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে হাফপ্যান্ট পরে প্রতিবাদ জানান তারা।

গত ২৭ সেপ্টেম্বর সকালে ফার্মগেট মেট্রোস্টেশনে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে যাওয়ায় সাজ্জাদ হোসেন স্নিগ্ধ নামের এক অ্যাথলেট প্রশিক্ষক পুলিশের হেনস্তার মুখে পড়েন। এই হেনস্তার প্রতিবাদে আজ ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত ফার্মগেট মেট্রোস্টেশনে ‘হাফপ্যান্ট পরে মেট্রোরেলে!’ শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

স্বাভাবিক স্পোর্টসওয়্যার পরার কারণে কাউকে হয়রানি করা বা গণপরিবহন ব্যবহারে বাধা দেওয়া উচিত নয় বলে মনে করেন তারা।

/এএম

Logo