মিরপুরের বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে চেকপোস্ট, পুলিশের তল্লাশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৩১ এএম
রাজধানীর মিরপুর-পল্লবী এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে চেকপোস্ট বসিয়ে রাতভর তল্লাশি চালিয়েছে পল্লবী থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে মিল্লাত ক্যাম্প সংলগ্ন একাধিক মোড়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
বিশেষ করে কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।
চেকপোস্টে সন্দেহজনক ব্যক্তিদের থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই তৎপরতা বলে জানিয়েছেন মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার।
/এএন