×
Logo

জাতীয়

ধানমন্ডিতে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আটক ২

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ এএম

ধানমন্ডিতে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আটক ২

ধানমন্ডিতে এক নারী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ধানমন্ডির একটি বাসা থেকে নির্যাতনের অভিযোগের ভিত্তিতে ফ্ল্যাট মালিক নাসিরুল হক সিদ্দিকী ও তার স্ত্রী শাহনাজ সিদ্দিকীকে আটক করে পুলিশ।

এ ঘটনায় প্রাথমিক তদন্তে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে, ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি)। 

পুলিশ আরও জানায়, ভুক্তভোগীর বাড়ি নীলফামারী জেলায়। মানসিক ভারসাম্যহীন হওয়ায় দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ভুক্তভোগী নাজমা আক্তার।

ভুক্তভোগী ও স্বজনদের অভিযোগ, ফ্ল্যাট মালিকরা গত ২ বছর ধরে নাজমার ওপর শারীরিক নির্যাতন করে আসছিল।

এদিকে, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়েছে।

/এএন

Logo