×
Logo

জাতীয়

ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলা

এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার

রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজাহারভুক্ত ৪ নম্বর আসামি সাবেক সেনাকর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে তাকে সেগুনবাগিচার বাসা থেকে গ্রেফতার করা হয়।

এ পর্যন্ত এই মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়। এর আগে, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা চালানো হয়। 

/এএন

Logo