×
Logo

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জ্বালানি ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় জাপানের সম্রাট নারুহিতোর অভিনন্দনবার্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে হস্তান্তর করেন রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি।

বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কারিগরি শিক্ষা ও জাপানি ভাষা প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় রোহিঙ্গা সংকট সমাধান ও প্রত্যাবাসন কার্যক্রমে জাপানের অব্যাহত সহযোগিতাও প্রত্যাশা করেন রাষ্ট্রপতি।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

/এনএ 


Logo