×
Logo

জাতীয়

রমনায় ২ হাজার ১২৮ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ এএম

রমনায় ২ হাজার ১২৮ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি

রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ১২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তারেকুল ইসলাম (৫৪) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রমনা থানাধীন মৎস্যভবনের পশ্চিম পাশে রমনা পার্ক সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

সিটিটিসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন তারেকুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে সঙ্গে থাকা দুটি জিপার ব্যাগে বিশেষ কৌশলে লুকানো মোট ২ হাজার ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তারেকুল স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে নিয়মিতভাবে ঢাকায় মাদকের চালান আনা-নেওয়া করে আসছিল। এই চালানটিও সে কক্সবাজারের রামু এলাকা থেকে সংগ্রহ করে রাজধানীর কদমতলী এলাকার খুচরা কারবারিদের কাছে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে এসেছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এএ 

Logo