×
Logo

জাতীয়

ভ্যাট ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিলো মন্ত্রিসভা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

ভ্যাট ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিলো মন্ত্রিসভা

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ, ২০২৬-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ ও সফল অংশগ্রহণের জন্য তাকে এবং পুরো প্রতিনিধি দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম নিয়মিত বৈঠকে এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত সম্মতি দেওয়া হয়। 

অনুমোদিত নতুন অধ্যাদেশের বিধান অনুযায়ী, করদাতাদের প্রতি কর মেয়াদ শেষ হওয়ার পরবর্তী সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিটার্ন বা দাখিলপত্র জমা দিতে হবে। তবে দাখিল করার শেষ বা ১৫তম দিনে যদি কোনো সরকারি ছুটি থাকে, তবে তার পরবর্তী প্রথম কার্যদিবসে কোনো প্রকার জরিমানা ছাড়াই তা জমা দেওয়া যাবে। 

তবে সরকারি দফতর , আর্থিক খাত ও নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে সময়সীমায় বাড়তি সুবিধা রাখা হয়েছে। নতুন নিয়মে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক ও বীমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন (নিল রিটার্ন) দাখিলকারী ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কর মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ২০ দিনের মধ্যে তাদের দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ পাবে।

/এএ

Logo