কমিউনিটি ব্যাংককে অন্যতম শীর্ষ ব্যাংকে পরিণত করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম
জনগণের শতভাগ আস্থা অর্জন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যমে কমিউনিটি ব্যাংককে দেশের অন্যতম শীর্ষ ব্যাংকে পরিণত করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ঢাকায় কমিউনিটি ব্যাংকের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু পুলিশ সদস্যদের মধ্যে ব্যাংকের কার্যক্রম সীমাবদ্ধ না রেখে সাধারণ আমানতকারী ও ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে হবে। গ্রাহকসেবা সহজ করার পাশাপাশি ঋণ বিতরণে অহেতুক জটিলতা না রাখার তাগিদ দেন তিনি।
কমিউনিটি ব্যাংকের সিএসআর ফান্ড রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে দেশের জন্য জীবন দেওয়া বা পঙ্গুত্ব বরণ করা পুলিশ ও শৃঙ্খলিত বাহিনীর সদস্যদের পরিবারের কল্যাণে ব্যবহারের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
/এএম