×
Logo

জাতীয়

‘পাটালী গ্রুপ’ লিডার ফরহাদ হত্যা মামলার মূলহোতা গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

‘পাটালী গ্রুপ’ লিডার ফরহাদ হত্যা মামলার মূলহোতা গ্রেফতার

রাজধানীর কেরানীগঞ্জের আরশিনগর এলাকার চাঞ্চল্যকর ‘পাটালী গ্রুপ’ লিডার ফরহাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি 'আরমান-শাখরুখ' গ্রুপের হোতা সবুজ হোসেন আরমানকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সামুরাই, একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

‎সোমবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-২ এসব তথ্য জানায়।

এসআরবির তথ্য অনুযায়ী, সম্প্রতি কেরানীগঞ্জে দিনেদুপুরে পাটালি গ্রুপের গ্যাং লিডার ফরহাদকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে আরমানসহ কয়েকজন দুর্বৃত্ত। এছাড়া, মোহাম্মদপুর থানায় আরমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

২৮ সেপ্টেম্বর ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আরমান মোহাম্মদপুর থানাধীন বুদ্ধিজীবী ১ নম্বর সড়ক এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় আরমানের কাছ থেকে ফরহাদকে হত্যায় ব্যবহৃত সামুরাইসহ ৪টি সামুরাই উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের কাটাসুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এসআরবি আরও জানায়, এর আগে গত ১৬ আগস্ট ‘আরমান-শাহরুখ' গ্রুপের শাহরুখকেও গ্রেফতার করা হয়েছে।

আরমানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফরহাদ হত্যাকাণ্ডের অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/এএম

Logo