×
Logo

জাতীয়

হাইকোর্টের রুল

স্থানীয় সরকার ও সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক হবে না

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

স্থানীয় সরকার ও সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক হবে না

স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচনী বিধিমালা ও আইন সংশোধন করে ডোপ টেস্টে পজিটিভ হওয়া বা পরীক্ষা দিতে অস্বীকৃতি জানানো ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার নির্দেশনা কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান জনস্বার্থে রিটটি দায়ের করেন। শুনানি শেষে তিনি জানান, বর্তমান নির্বাচনী আইন ও বিধিমালায় প্রার্থীদের মাদক পরীক্ষার বিষয়ে স্পষ্ট কোনো বাধ্যবাধকতা নেই। অথচ সরকারি চাকরিজীবী বা পুলিশ সদস্যদের নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক।

তিনি আরও বলেন, মনোনয়নপত্রের সঙ্গে সরকার স্বীকৃত ল্যাবরেটরি বা হাসপাতাল থেকে ডোপ টেস্টের সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা প্রয়োজন। কোনো প্রার্থী মাদকাসক্ত না হলে ডোপ টেস্টে অংশ নিতে তার আত্মসম্মানে আঘাত লাগার কোনো কারণ নেই বলেও জানান রিটকারী আইনজীবী।

মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ ৭ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

/এএন

Logo