সৌদির কাছ থেকে মেডিকেল বিলের ৩০ লাখ রিয়াল উদ্ধারে ধর্ম মন্ত্রণালয়কে হাবের আহ্বান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম
মেডিকেল বিলের নামে বিভিন্ন এজেন্সির ৩০ লাখ রিয়াল সৌদি সরকারের কাছ থেকে উদ্ধার করতে ধর্ম মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে হাব নেতারা এসব কথা বলেন।
সংগঠনের নেতারা বলেন, যাত্রীদের চিকিৎসা ব্যয় কোন প্যাকেজেই অন্তর্ভূক্ত নয়, সুতরাং তাদের চিকিৎসার ব্যয় দায় এজেন্সির নয়। তাদের দাবি, সৌদি সরকার টাকা ফেরত না দিলে, ধর্ম মন্ত্রণালয়কে এই টাকা এজেন্সিকে দিতে হবে।
তারা আরও বলেন, বর্তমান সরকারের গৃহিত সঠিক ও যুগান্তকারী সিদ্ধান্তের কারণে হজযাত্রী ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। সেজন্য নির্ধারিত কোটা পূরণের পরও ২০ হাজার যাত্রী এখনো অপেক্ষমাণ। এজন্য নতুন করে আরও ২০ হাজার কোটা বরাদ্দের দাবি জানান তারা।
/এএন