×
Logo

জাতীয়

কাজের প্রলোভনে অনলাইন প্রতারণা, কম্বোডিয়ান চক্রের ৩ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পিএম

কাজের প্রলোভনে অনলাইন প্রতারণা, কম্বোডিয়ান চক্রের ৩ সদস্য গ্রেফতার

কাজের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে কম্বোডিয়ান অনলাইন চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর দারুস সালাম থানার মামলায় তাদের গ্রেফতার করা হয়।

খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৩ প্রতারককে আটক করে পিবিআই।

গ্রেফতারকৃতরা হলেন মেহেদী হাসান সোহাগ, আবুল হাসান নাইম এবং সুমাইয়া খাতুন শান্তা। তাদের কাছ থেকে তিনটি এটিএম কার্ডসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

পিবিআই জানায়, এয়ারপাজ ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধি পরিচয়ে বিমান টিকিট বিক্রি ও অনলাইন বিনিয়োগে বেশি লাভের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন সময়ে ৩৪ লাখ ৫৪ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।

/এএন

Logo