×
Logo

জাতীয়

রাজধানীর কাকলীতে মধ্যরাতে ফুটওভার ব্রিজে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ এএম

রাজধানীর কাকলীতে মধ্যরাতে ফুটওভার ব্রিজে অগ্নিকাণ্ড

রাজধানীর কাকলীতে মধ্যরাতে ফুটওভার ব্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস জানায়, রোববার দিবাগত রাত ২টার দিকে ফুটওভার ব্রিজে আগুন লাগে। খবর পেয়ে রাত আড়াইটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। 

এদিকে, আগুনে ফুটওভার ব্রিজের একাংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ফুটওভার ব্রিজ পরিষ্কার না করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের।  

/এসআর 

Logo