×
Logo

জাতীয়

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ এএম

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে রাজীব হোসেনকে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, শাহ আলী থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে ২৬ সেপ্টেম্বর ডিএমপির সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১ নম্বরে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

শাহ আলী থানার মাত্র এক কিলোমিটারের মধ্যে এমন ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

/এএম

Logo