×
Logo

জাতীয়

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট

আগামী জানুয়ারির অধিবেশনেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনের বিল আনা হবে বলে জানিয়েছেন এ সংক্রান্ত কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেছেন, প্রস্তাবনায় পরিবর্তন আসায় সংশোধনী পাস হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে আয়োজন করা হবে গণভোটের।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের কাছ থেকে সংবিধান সংশোধন বিষয়ে মতামত গ্রহণ করে এ সংক্রান্ত বিশেষ কমিটি। সেখানেই এ তথ্য জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, 'জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলকে আলোচনায় অংশ নেয়ার আহ্বানও জানানো হয়েছে। বিভেদ নয়, জাতীয় ঐক্যের ভিত্তিতেই সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নেওয়া হবে।'

এসময় সংবিধানের মৌলিক পরিবর্তন এলে গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে বলেও অবহিত করেন তিনি।

উল্লেখ্য, গত ১৩ জুলাই জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়। কমিটিতে বিরোধী দল থেকে পাঁচ প্রতিনিধি চাওয়া হলেও তারা নাম দেয়নি। ওই কমিটিও প্রত্যাখ্যান করে বিরোধী দল।

/এমএইচআর

Logo