×
Logo

জাতীয়

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে সম্পৃক্ত যুবলীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে সম্পৃক্ত যুবলীগ নেতা গ্রেফতার

রাজধানীর ভাষানটেক থানা যুবলীগের সহসভাপতি শাহ আলম অনিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে জড়িত ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাহ আলম অনিকের বাবার নাম আবু সাঈদ। তার গ্রামের বাড়ি নরসিংদীতে। তিনি রাজধানীর মিরপুরের পর্বত সেনপাড়া এলাকায় বসবাস করতেন।

এর আগে, শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ছোট ভাই মোতাহার হোসেন খান সুফলকে গ্রেফতার করা হয়।

/এমএইচআর

Logo