পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম
রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের দুইপাশের স্থাপিত অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযান চালিয়েছে রাজউক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালিত হয়।
সকালে রাজউকের মোবাইল কোর্ট পূর্বাচল আবাসিক এলাকায় অনুমোদনহীন বেশ কিছু বিলবোর্ড অপসারণ করে।
অভিযান শেষে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান, অনুমোদনহীন এসব বিলবোর্ড পূর্বাচলের সৌন্দর্য নষ্টের পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।
তিনি আরও জানান, বিলবোর্ড মালিকদের বারবার সতর্ক করার পরও অপসারণ না করায় অভিযানে নামে রাজউক। পর্যায়ক্রমে সড়কের দুইপাশে থাকা সকল অবৈধ বিলবোর্ড অপসারণ করা হবে।
এদিকে, বিলবোর্ড মালিকরা জানান, অনুমোদন নিয়ে ব্যবসা করতে চান তারা।
/এএন