দিয়াবাড়িতে রাড্ডা টিকাকেন্দ্রের লুট হওয়া মালামাল উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম
রাড্ডা টিকাকেন্দ্র থেকে লুট হওয়া মালামাল দিয়াবাড়িতে ২ কাভার্ড ভ্যানে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দিয়াবাড়িতে পরিত্যক্ত অবস্থায় মালামাল উদ্ধার করে শাহ আলী থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পর থেকে হামলাকারীদের গ্রেফতার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু হয়। এরইমধ্যে, ভাঙচুরে অংশ নেওয়া ৪ জনকে গ্রেফতারের কথা জানান তিনি।
তিনি আরও জানান, বিকেলে খবর আসে, উত্তরা দিয়াবাড়িতে দুটি কার্ভাড ভ্যান সড়কের পাশে পার্কিং করা ছিলো। এসব গাড়ি থেকে রাড্ডার মালামাল পাওয়া যায়।
/এএন