×
Logo

জাতীয়

ডিএমপি কমিশনার

স্বাস্থ্যসেবাকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় পুলিশের গাফিলতি ছিল কি না, তদন্ত হচ্ছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

স্বাস্থ্যসেবাকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় পুলিশের গাফিলতি ছিল কি না, তদন্ত হচ্ছে

রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এজন্য তিন সদস্যের কমিটি করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এ কথা জানান।

ঘটনাটি আধা ঘণ্টা বা এক ঘণ্টায় ঘটানো সম্ভব নয় নয় বলে মনে করেছেন তিনি। ডিএমপি কমিশনার বলেছেন, ঘটনাস্থল পরিদর্শনে মনে হয়েছে, এটি সময় নিয়ে করা হয়েছে। বিশেষ করে, ভবনের দুই পাশের টিনশেড ক্ষতিগ্রস্ত ও ভাঙচুর করা হয়েছে। ভবনের বিভিন্ন জায়গায়ও ভাঙচুরের আলামত পাওয়া গেছে।

এই ঘটনায় জড়িতদের বিষয়ে মোসলেহ উদ্দিন আহমদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে। এজাহারে নাম উল্লেখ থাকা একজনসহ আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

/এমএন

Logo