দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে জনমত গড়ার আহ্বান নজরুল ইসলাম খানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম
পতিত স্বৈরাচার সুবিধা পায় এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বিশৃঙ্খলার জন্য সরকারের উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত হলে জনগণের কষ্ট হবে বলেও এ সময় মন্তব্য করেন নজরুল ইসলাম খান৷
সরকারের নিছক বিরোধিতা না করে গঠনমূলক সমালোচনার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান। সেই সাথে দেশের কল্যাণে কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য৷
/এমএন