হজে যেতে আগ্রহীদের ফি জমা নিতে শনিবারও ব্যাংক খোলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ এএম
আগামী বছর হজে যেতে আগ্রহীদের নিবন্ধন ফি জমা নিতে আজ শনিবারও ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখা হয়েছে। গতকাল শুক্রবারও ছুটির দিনেও এ বিষয়ে সেবা মিলেছে। তবে অন্যান্য সেবা কার্যক্রম বন্ধ রাখা রয়েছে।
মতিঝিলের লোকাল অফিস অর্থাৎ প্রধান শাখায় মিলছে লেনদেনের সুযোগ।
নির্ধারিত সময়ে ব্যাংকাররা কার্যক্রম শুরু করেন। বেলা গড়ালেও, হজে যেতে আগ্রহী ব্যক্তি ও এজেন্সির প্রতিনিধিদের আনাগোনা তেমন নেই। বলছেন, ছুটির দিনে ব্যাংক খোলা রাখায় উপকৃত হচ্ছেন। ২০২৭ সালের হজে যাওয়ার নিবন্ধন সময় শেষ হয়েছে, বৃহস্পতিবার।
পরবর্তী দু' দিন সাপ্তাহিক ছুটির কারণে ব্যাংকে টাকা জমা দিয়ে নিবন্ধন নিশ্চিত করতে, হজ কার্যক্রম সংশ্লিষ্ট শাখা শুক্র ও শনিবার খোলা রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এবার, সৌদি আরব থেকে বাংলাদেশের জন্য হজ কোটা নির্ধারণ করা হয় সাড়ে ৭৮ হাজার জনের। সিংহভাগই বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে হজে যান।
/এসআর